নিউজটি শেয়ার করুন

তিন-চার দিনের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব

তিন-চার দিনের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব

সিপ্লাস ডেস্ক: আগামী তিন-চার দিনের মধ্যে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য করোনার নমুনা পরীক্ষার আরটি–পিসিআর ল্যাব চালু হবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বিমানবন্দরে ল্যাব স্থাপনের এলাকা পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টার দিকে প্রবাসীকল্যাণমন্ত্রী ও সচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং ইয়ার্ডে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য নির্ধারিত আরটি–পিসিআর ল্যাব স্থাপনের স্থান পরিদর্শন করেছেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় ল্যাব স্থাপনের বিষয়টি মন্ত্রীকে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান।

মন্ত্রীকে তিনি বলেন, নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাব স্থাপন করে শিগগিরই করোনা পরীক্ষা শুরু করবে। পরে বিমানবন্দরে স্থাপিত প্রবাসীকল্যাণ ডেস্ক, মুজিব কর্নার ও প্রবাসী কর্মীদের জন্য প্রদেয় সেবা কার্যক্রম তদারক করেন প্রবাসীকল্যাণমন্ত্রী ও সচিব।

গত ১৫ সেপ্টেম্বর বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here