নিউজটি শেয়ার করুন

তুরস্কের হ্রদে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ৭

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ওই নৌকায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইরান সীমান্তের কাছে এ লেক ভানের উত্তর উপকূলে আদিলসেভাজ জেলাটির অবস্থান।

অনেক অভিবাসনপ্রত্যাশীই ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের পথ ব্যবহার করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নৌকা ডুবে ঘটনাস্থলেই ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়; হাসপাতালে মারা যান আরও দুইজন। নিহতদের পরিচয় জানা যায়নি। নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও বিতলিসের গভর্নরের কার্যালয় জানিয়েছে।

নৌকাটিতে মোট কতজন ছিল তা স্পষ্ট হওয়া যায়নি। পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারী ডুবুরিরা হ্রদে তল্লাশি অভিযান চালাচ্ছে।