মহেশখালী প্রতিনিধি: দুজন তৃতীয় লিঙ্গকে সরকারি ত্রান ও ব্যক্তিগত খরচের নগদ অর্থ দিয়ে আবারো মানবতার পরিচয় দিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম।
রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সানি আহমেদ শাওন ও জমির হোসেন রোকনা রায় উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কার্যালয়ে গেলে তাদের অসুবিধের কথা জানতে চায় ইউএনও, পরে তাদের অসচ্ছলতার কথা জানতে পারলে তৎক্ষনাৎ নিজের খরচের নগদ অর্থ ও সরকারি ত্রান তাদের মাঝে তুলে দেন জামিরুল ইসলাম।
জানাযায়, তৃতীয় লিঙ্গের দুজনেরই বাড়ি মহেশখালীতে, সানি আহমেদ শাওন, তেলি পাড়া, জমির হোসেন রুকনা রায়, পশ্চিম ফকিরা ঘোনা গ্রামের বাসিন্দা। পরে ইউএনও তাদের মাঝে ত্রান তুলে দিয়ে তৃতীয় লিঙ্গের আর কেউ বাকি আছে কিনা জিজ্ঞেস করে তাদের, এবং পরবর্তী যে কোন সহযোগিতার জন্য সরাসরি ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগও করতে বলেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








