নিউজটি শেয়ার করুন

তেলের ভাউচার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ৩

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় তেলের ভাউচার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছে তিনজন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার সময় এঘটনা ঘটে। ৯৯৯ এ খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

আক্রান্ত তিনজন হচ্ছে মোঃ রবিউল (৩১), আবু সায়েদ(২৫) এবং মোঃ সাদ্দাম (২৮)। তাদের বাড়ি চাঁদপুর জেলায়।

জানাযায়, রাতে একটি তেলের ভাউচার (চট্টমেট্রো- ড ৪১-০৩৬৯) এ পরিস্কার করতে উঠে তিনজন। তারা ভিতরের প্রবেশ করার পর তিনজনই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

এ ব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিটু দেওয়ান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভাউচারের ভিতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তিনজনকে চমেক হাসপাতালে প্রেরণ করি। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।