এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করা হলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ বলেন, ডিও লেটারে তিনি ত্রাণের ৬০ ভাগ ইউনিয়ন পরিষদ এবং বাকি ৪০ ভাগ তার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যানদের বরাদ্দ দিতে বলেছেন।

এ বিষয়ে সিদ্ধান্ত জানতে আমি ডিও লেটার জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেছি। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, সাতকানিয়া এবং লোহাগাড়ার দুই ইউএনও বিষয়টি আমাকে জানিয়েছেন। সংসদ সদস্যের ডিও লেটার মন্ত্রনালয়ে পাঠিয়ে দেয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রনালয়।








