Site icon CPLUSBD.COM

থাইল্যান্ডে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

থাইল্যান্ডে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক যুবকের।

দেশটির জনস্বাস্থ্য বিভাগ রবিবার (০১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ান’র।

এ বিষয়ে চিকিৎসক ড. সুয়ান্নাচি জানান, থাই নাগরিক ওই ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এতে তার বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়।

করোনাভাইরাসে আরও ৪২ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে থাই কর্তৃপক্ষ। তবে ভাইরাসটিতে রবিবারই দেশটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হল। এদিন করোনা ভাইরাসে থাইল্যান্ড ছাড়াও প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।