সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের থানচিবাজারে অগ্নিকাণ্ডে ২১০টি দোকান ও ৪টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২০) ভোর সাড়ে ৫ টায় থানচি বাজরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া ২১০দোকান ৪টি বসত ঘরবাড়ির ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ১০ কোটি টাকার উপরে হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের ঘটনার কিভাবে সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় পর থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল হক মৃদুল, লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার ও ১৬ ইসিবি মেজর মোহাম্মদুল কিবরিয়া সাইদ ও ওসি মো: সাইফুল উদ্দিন আনোয়ার সহ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে খোঁজ খবর নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি বেসরকারি কোনো কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের সাহায্যের হাত বাড়িয়ে আসেনি।








