নিউজটি শেয়ার করুন

থানায় জিডি করতে চালু হচ্ছে নির্দিষ্ট ফরম: কমবে ভোগান্তি, বাড়বে গতিশীলতা

বিভিন্ন প্রয়োজনে অনেককেই থানায় সাধারণ ডায়েরী বা জিডি করতে হয়৷ কিছু হারানো গেলে কিংবা নিরাপত্তার জন্যে সাদা কাগজে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে সাধারণ ডায়েরীর আবেদনটি কিভাবে লিখতে হবে এই ব্যাপারে খুব কম মানুষেরই ধারণা আছে৷ ফলে অনেক সময় জিডি লিখতে নিতে হয় অন্যের সাহায্য৷ সেক্ষেত্রে অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ক্ষেপনও করতে হয়।

এবার এই জিডি’র বিষয়টি সহজতর করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান সিএমপি’র সকল থানার সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে জিডি ফরম চালুর নির্দেশ দিয়েছেন৷ এখন থেকে যেকোন বিষয়ে সাধারণ ডায়েরী করার ক্ষেত্রে থানায় থাকা নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনের ফরম জনসাধারণের সুবিধার্থে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে জনসাধারণ সহজে সাধারণ ডায়েরী করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন সিএমপি কমিশনার৷