আসন্ন ইংরেজী নববর্ষ তথা থার্টিফাস্ট নাইটকে সামনে রেখে নগরীতে বিদেশী মদ সরবরাহ করছে একাধিক চক্র৷

বুধবার ডিবি বন্দর জোনের সদস্যরা অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকার ভর্তি ২০০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করে গোয়েন্দা বিভাগ। এসময় জিল্লুর রহমান নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা৷
ডিবি বন্দর জোনের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ ডিসি (ডিবি বন্দর) মোস্তাইন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নগরীর কোতোয়ালী থানাধিন ব্রীজঘাট সড়কে একটি প্রাইভেট কার থেকে ৮০ বোতল বিদেশী মদ সহ এজনকে গ্রেফতার করা হয় ৷ পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি’র টিম হাটহাজারী থানার দক্ষিন কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে আরেকটি প্রাইভেটকার থেকে আরো ১২০ বোতল মদ উদ্ধার করে।








