নিউজটি শেয়ার করুন

দক্ষিণে মেয়র পদে লড়বেন ৭ প্রার্থী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে চুড়ান্তভাবে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ৭৫টি সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও ২৫টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, আজ সাধারণ কাউন্সিলর পদে ১২৫ জন ও সংরক্ষিত কাউন্সিল পদে ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।