দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ীর নাম নুর হোসেন সুমন। তিনি ফেনী সদর উপজেলার কালিদাহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের আবুল কাশেম সওদাগরের ছেলে।
বুধবার ( ২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় আফ্রিকার পুমালাংগায় নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন সুমন। এসময় দেশটির কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানান, এক মাস আগে তাদের দুটি দোকানে ডাকাতি হয়েছিল। সেসময় মামলা করা হলে দুই ডাকাতকে আটক করে পুলিশ। সে ঘটনার সূত্র ধরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গত সোমবার ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ ইমরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছেন। তার বাড়ি মাদারীপুরের শিবচরে।

