সিপ্লাস ডেস্ক: নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর ১নং সাইড হিন্দুপাড়া সৎসঙ্গ সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভা গত ২২ সেপ্টেম্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মুকুল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল (দেবু), সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ইমতিয়াজ সুমন, উপদেষ্টা শিবু দত্ত, দিপু দত্ত, অশোক দত্ত, রতন দাশ, পিযুষ চৌধুরী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মুকুল চৌধুরীকে সভাপতি ও অংকুর দত্ত (শুভ)-কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট সৎসঙ্গ সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদ্যাপন পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি পঙ্কজ দে, রাজু রায়, সহ-সাধারণ সম্পাদক বিজয় শীল, অর্থ সম্পাদক প্রকাশ দেবনাথ, সহ-অর্থ সম্পাদক বিমান চক্রবর্তী, সোহাগ দাশ, সাংগঠনিক সম্পাদক সুভাষ ধর, প্রচার সম্পাদক আশু দত্ত, সহ-প্রচার সম্পাদক রনি দাস, সাংস্কৃতিক সম্পাদক মিথুন দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক অভি দাশ, পূজা বিষয়ক সম্পাদক প্রদীপ ব্যানার্জী, স্বেচ্ছাসেবক প্রধান নারায়ণ পাল, সহ-স্বেচ্ছাসেবক হৃদয় দে, মহিলা বিষয়ক সম্পাদক সোমা দত্ত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ববিতা চৌধুরী।








