বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করেছে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি।
দলীয় গ্রুপিংয়ের কারণে জেলা সম্মেলনের আগে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হচ্ছেনা।
বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত কেন্দ্র থেকে তা স্থগিত করা হয়েছে।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম চেয়ারম্যান জানান, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল গত ৭ নভেম্বর ইন্তেকাল করাতে এ আসনটি শুন্য হয়। আগামী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগীতা প্রয়োজনে।
সম্মেলন হলে আ.লীগের নেতা কর্মীদের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি হতে পারে। এজন্য কেন্দ্রীয় আ.লীগের সাথে আলাপ আলোচনা করে এ সম্মেলন স্থগিত করা হচ্ছে।
১৫নভেম্বর বোয়ালখালী আ.লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এদিকে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন জেলা ও কেন্দ্রীয় সম্মেলনের আগে হচ্ছেনা। আমাদেরকে কেন্দ্র থেকে ফোন করে জানিয়েছেন উপজেলার সম্মেলন স্থগিত করার জন্য।
উল্লেখ্য,বোয়ালখালীতে একই দিনে-একই সময়ে-একই স্থানে সম্মেলন আহবান করেছিল দুই গ্রুপ।








