নিউজটি শেয়ার করুন

দলে ঢুকে অপকর্ম করা ষড়যন্ত্রকারীদের রুখতে হবে:বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ইউএই

best news in chittagong

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের মানবসেবা মূলক সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি এর আয়োজনে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে  কেক কেটে জন্মদিন উদযাপন করে।

এসময় সংগঠনের সভাপতি এম এ মুছার সভাপতিত্বে সম্পাদক জয়নুল হকের সাবলীল উপস্হাপনায় আবু বক্কর এর পবিত্র কোরআন পাক হতে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

আলোচনায় অংশ গ্রহন করেন সংগঠনের যুগ্ন সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন বেলাল রনি,সাংগঠনিক সম্পাদক নুর হোসেন,আলাউদ্দিন টিপু,আঞ্চলিক শাখা দুবাই এর যুগ্ম আহবায়ক সাইফুউদ্দীন সাইফুল, রাকা সিটির সভাপতি মনসুর আহাম্মদ, সম্পাদক মোহাম্মদ মামুন,আল কোসাইদা শাখার সাধারণ সম্পাদক রোবেল হাসান,মেরিজ শাখার মোহাম্মদ আল আমিন,আঞ্চলিক শাখার মোহাম্মদ সেলিম,আবু বক্কর,মোহাম্মদ লোকমান,মোহাম্মদ সোহান, মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর বঙ্গবন্ধুর কন্যা দিয়েছেন অর্থনৈতিক, সামাজিক মুক্তি।বিশ্ব দরবারে বাংলাদেশকে আত্মমর্যাদা সম্পূর্ন দেশ হিসাবে দাঁড় করিয়েছেন।

বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু কন্যা ঘোষনা দিয়েছেন দুর্নীতীবাজ মুক্ত বাংলাদেশ।তিনি ইতিমধ্যে দলের মাঝে অনুপ্রবেশ কারী এবং লুটেরা শ্রেণিকে চিহ্নিত করে শুদ্ধি অভিযান শুরু করেছেন।আমরা সকলে এই বিষয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে জনসচেতনতা তৈরী করতে তাগাদা দেন।

আলোচনা সভার সমাপনি বক্তৃতায় সংগঠনের সভাপতি সকলকে ঐক্যেবদ্ধ ভাবে সাংগঠনিক কর্মশালায় এগিয়ে যেতে আহব্বান করে বলেন ষড়যন্ত্রকারীরা দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াসে লিপ্ত,মাননীয় নেত্রীর অর্জনকে ধ্বংস করতে তারা সব রকম অপকর্ম শুরু করেছে তাদের রুখে দিতে হবে।দেশ ও পরদেশে সকল অপশক্তি কে চিহ্নিত করে সংগঠন পরিচালনা করতে হবে এবং তিনি প্রধানমন্ত্রী এর জন্মদিনে জমকালো উৎসব না করে ঐ অর্থ নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সদস্যদের পক্ষ হতে একজন কচুয়া উপজেলার প্রতিবন্ধকে দান করতে তুলে দেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।