নিউজটি শেয়ার করুন

দাবি না মানলে ভারত সফরে যাবেন না সাকিবরা!

পারিশ্রমিকসহ ১১টি দাবি নিয়ে জোট বেঁধেছেন দেশের সব ক্রিকেটার। তাদের দাবি যতদিন না মানা হবে ততদিন ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নেবেন না।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি পুরণ না হবে ততদিন আমরা আর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাচ্ছি না।

আগামী ৩ নভেম্বর ভারতের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অংশ নেবে বাংলাদেশ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত সফরের আগে ২৫ অক্টোবর জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে। যদি দাবি না মানা হয় তাহলে আপনারা কি ক্যাম্পে যোগ দেবেন না?