নিউজটি শেয়ার করুন

দামপাড়া এলাকা থেকে নিখোঁজ কায়সারের সন্ধান চায় তার পরিবার

সিপ্লাস ডেস্ক: নগরীর দামপাড়া ১নং গলি এলাকার মনু খলিফার বাড়ির শফিকুল আলমের ছেলে কাইছার আলম(৩৯)  গত ২০ এপ্রিল থেকে  নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে ছেলের সন্ধান চেয়ে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি নং ৯৯৯ তাং২৯/৪/২০২০) করেছেন তার মা ফাতেমা বেগম।

জিডিতে উল্লেখ করা হয়, কায়সার আলম(৩৯) গত ২০ এপ্রিল সকাল ১০টার দিকে নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যাওয়ার পর অদ্যাবধি নিখোঁজ রয়েছে। পরে আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পায়নি।

কায়সার আলমের মুখমন্ডল সামান্য লম্বাটে, মাথার চুল কালো, মুখের ডানপাশে তিল আছে, উচ্চতা ৫ফুট ৬ইঞ্চি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল খয়েরী রঙের ফুল হাতা শার্ট, ম্যাক্স প্যান্ট। তার মোবাইল নম্বর: ০১৮৫-৭৮৮৮৫৮।

কায়সারের সন্ধান পেলে ০১৮৬২-৮৬১২৭৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা।