সিপ্লাস ডেস্ক: পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ নুরুল হুদা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বুধবার (১৫ জুলাই) তাকে বন্দর থানার ওসি পদে বদলি করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) তিনি বন্দর থানায় যোগ দিয়ে দায়িত্ব বুঝে নেন। কিন্তু রোববার (১৯ জুলাই) পুলিশ সদর দফতর থেকে তাকে শিল্প পুলিশে বদলি করা হয়। তবে কেন বা কী কারণে হঠাৎ এমন বদলি, তা জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশ সদর দফতর থেকে বন্দর থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদাকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।
মীর মোহাম্মদ নুরুল হুদা ইপিজেড থানায় দায়িত্ব পালনের আগে চকবাজার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।








