নিউজটি শেয়ার করুন

দায়ের কোপে যুবক আহত

লোহাগাড়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে দু’পক্ষের ঝগড়ায় বাধা নিষেধ করলে এক পক্ষের ধারালো দায়ের কোপে যুবকের মাতা কেটে যায়। আহত যুবক মোঃ সাজ্জাদ (২২) ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাজ্জাদ লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ শান্তি পুর পাড়ার মোঃ জামালের পুত্র। তিনি সাতকানিয়া সদরের দক্ষিণ রুপকানিয়া নানার বাড়িতে থেকে লেখাপড়া করছেন।

এ ঘটনায় ৭ জনকে বিবাদী করে থানায় একটি এজাহার দায়ের করেন সাজ্জাদ।

এজাহার সুত্রে জানা যায়, ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সাতকানিয়া উপজেলার সদরের ডেপুটি হাট এলাকায় স্থানীয় আব্দুল হাকিম এর পুত্র সাইফুলের সাথে বিবাদীদের ঝগড়াঝাঁটি হচ্ছিল।এই অবস্থায় সাজ্জাদ ঝগড়া বিবাদ না করতে নিষেধ করিলে। সদর ইউনিয়নের বারদোনা বালারপাড়া নবী হোসেনের পুত্র আমিন (২২), মীর আহমদের পুত্র রিয়াজ (২৫),আবুল কালাম এর পুত্র আলমগীর (২৬), আব্দুল হরির পুত্র বুলু (৩৩), আবুল হাশেম (২২), মোছাম্মদ এর পুত্র মোহাম্মদ শাহজাদা (৩৩), গনি আহমদের পুত্র মোঃ মিনহাজ (৩২), তাদের হাতে থাকা লাঠি ধারালো অস্ত্রের আঘাত করিলে সাজ্জাদের মাথা কেটে জখম হয়ে।

এসময় সাজ্জাদ কে উদ্ধার করতে এসে বিবাদীদের লাঠিসোটার আঘাতে রফিক, হেলাল, জয়নাল নামের তিজন আহত হয়।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, সাজ্জাদ নামের একজনের এজাহারের পেক্ষিতে আলমগীর নামের একজনকে আটক করা হয়েছে, ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।