নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে মসজিদ থেকে গ্রেফতার ১১ জনের ৫ দিনের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: দিনাজপুরে অ্যান্টিটেরোরিজম ইউনিটের অভিযানে আটক ৪২ জনের মধ্যে ১১ জনকে আসামি করে তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে এই ১১ জনকে শনিবার দিনাজপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১১ জনকে আদালতে নিয়ে এসেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তাদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’

এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর জেলার সদর উপজেলার দুইটি, বিরল উপজেলার একটি এবং বোচাগঞ্জ উপজেলার একটি মসজিদে অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে আটক করতে সক্ষম হয় ঢাকার এন্টিটেরোরিজম ইউনিট। এরমধ্যে ১৯ জন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা থাকায় আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি তাবলিগ সদস্যদের। আটক ১৯ জঙ্গি সদস্যদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে তিনটি থানায় মামলা দায়ের করা হয় ও অপর ৮ জঙ্গির বিরুদ্ধে ইতিপূর্বে মামলা থাকায় তাদের সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here