নিউজটি শেয়ার করুন

দিল্লিতে কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনারকে ডা. জাফরুল্লাহর চিঠি

সিপ্লাস ডেস্ক: ভারতের দিল্লিতে শীতার্ত মানুষের জন্য কম্বল পাঠানোর অনুমতি চেয়ে ভারতীয় হাই কমিশনারকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন।

ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে এতে আরও বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর অথবা আপনার সুবিধাজনক যে কোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।