Site icon CPLUSBD.COM

দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু

রানি ঝাঁসি সড়কের আনাজ মান্দি এলাকার কারখানাটিতে রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের ‍বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

অগ্নিকাণ্ড স্থল থেকে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও মানুষ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লি ফায়ার সার্ভিসের উপপ্রধাসন সুনীল চৌধুরী  বলেন, “৬০০ বর্গফুটের ওই কারখানাটিতে ভোরে আগুন লাগে। এর ভেতরটা অন্ধকার। এখানে স্কুলব্যাগ, বোতল তৈরি করে রাখা হত।”

যখন আগুন লাগে, তখন কারখানার শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

দিল্লি ফায়ার সার্ভিসের চিফ ফায়ার অফিসার অতুল গর্গ বলেছেন, “আমরা ৫০ জনকে উদ্ধার করেছি, তাদের বেশিরভাগের ধোঁয়ায় দমবন্ধ অবস্থা হয়েছিল।”