সিপ্লাস ডেস্ক: নাগরিকদের ফেরাতে ভারতের রাজধানী দিল্লিতে আগামী ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২১ এপ্রিল) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ এপ্রিল দিল্লিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
এ ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।
ইকনমি ক্লাসে ১৫০জন ও বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন। ২১ থেকে ২৩ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে।








