সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ কবির হোসেন (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) ভোরে দীঘিনালার মেরুং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কবির হোসেন ছোট মেরুং এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কবিরের বাসায় দীঘিনালা সেনা জোনের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় বাড়ি তল্লাশি করে ৫০১ পিস ইয়াবা, মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দু’টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব জানান, আটক কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।








