Site icon CPLUSBD.COM

দীঘিনালায় জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জিপের ধাক্কায় নির্মল জ্যোতি চাকমা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু  হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লংগদু থেকে নির্মল মোটরসাইকেল যোগে দীঘিনালা যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের নিচে একটি কুকুর চাপা পড়ে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে ধাক্কা লাগলে নির্মল ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. রাশেদ  জানান, হাসপাতালে আনার আগেই নির্মলের মৃত্যু হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম দেব জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।