Site icon CPLUSBD.COM

দীঘিনালায় ট্রাক্টর চাপায় শিক্ষার্থী নিহত

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক্টর চাপায় সুজন চাকমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (১৪ জানুয়ারি) সকালে দীঘিনালার বাবুছড়ার বানছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় বানছড়া এলাকা থেকে ইটভর্তি ট্রাক্টর বাবুছড়া যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা চালকসহ ট্রাক্টরটি আটক করে পুলিশে সোর্পদ করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।