সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হরিমোহন চাকমা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। নিহত হরিমোহন চাকমা দীঘিনালার উল্টাছড়ি চন্দ্রমোহন কারবারি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, সকালে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় দুটি যাত্রীবাহী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হরিমোহন ঘটনাস্থলে মারা যান। এসময় মঞ্জু চাকমা (৩৫) ও মো. ভুলু মিয়া (৩৪) নামে আরো দুই জন আহত হন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

