Site icon CPLUSBD.COM

`দীর্ঘদিনের অর্জন ও সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা সংবাদ প্রকাশ’

কক্সবাজার ব্যুরোঃ “আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে। যা একজন সাধারন মানুষ হিসেবে মেনে নেওয়া খুব কষ্টের “। কথাগুলো বলেছেন খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর পাড়ার কাশেম মিস্ত্রীর পুত্র ক্ষুদ্র ইলেক্ট্রিশিয়ান রেজাউল করিম।
রোববার ( ২০ সেপ্টেম্বর) বিভিন্ন সংবাদ মাধ্যমে “খুটাখালীতে কে সে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার” শিরোনাম শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। এ রকম সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ সত্যি লজ্জার। এই মিথ্যা সংবাদের কারনে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।
রেজাউল বলেন, আমি দীর্ঘদিন যাবত একজন ক্ষুদ্র ইলেক্ট্রনিক মিস্ত্রি হিসেবে দক্ষতার সাথে কাজ করে আসছি। আমার অর্জন ও সুনামকে ক্ষুন্ন করতে কিছু ইলেক্ট্রিসিয়ান দীর্ঘদিন যাবত আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মূল বিষয় হচ্ছে, এসব ইলেক্ট্রিশিয়ান যে দরে বিভিন্ন ঘরে কাজ করে, সেই দরদামের সাথে আমার সাথে মিলেনা। আমার দক্ষতার কারনে ও কাজ ভালো হওয়ায় গ্রাহকেরা আমাকে ভালো মূল্য দিয়ে কাজ করানোই অন্যান্য কিছু ইলেক্ট্রিশিয়ান হিংসে বহির্ভূত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আর সংবাদে আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নামে কার্ড ছাপিয়েছি বলে যে কথাটি লিখা হয়েছে, মূলত আমি ২০১৮ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবন্ধনধারী হিসেবে ওই কার্ডটা ছাপিয়েছিলাম। যা আমি ভুলবশত ছাপিয়েছি। পরবর্তীতে এরকম কার্ড ছাপানো অপরাধ জানতে পেরে আমি কার্ডগুলো ছিড়ে ফেলি। কার্ড ছাপানোর পর হাতেগোনা তিন চারজন মানুষের কাছে আমার কার্ডটি পৌঁছে। কিন্তু, প্রায় দু বছর পর এই কার্ড দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার সত্যি দুঃখজনক। এই অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত।
সংবাদে বিদ্যুৎ সংযোগ, মিটার পরির্বতন,ওয়ারিংসহ বিভিন কাজে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছি বলে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এমন অভিযোগ এ পর্যন্ত কেউ করতে পারেনি। কেউ কোনোদিন নালিশও দেয়নি। এরপরও আমার সুনাম ক্ষুন্ন করতে ও আমার সুন্দর এগিয়ে চলাকে বাধাগ্রস্ত করতে এবং দীর্ঘদিনের অর্জন নষ্ট করতে এসব মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এহেন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।