ফটিবছড়ি প্রতিনিধি: বাংলাদেশসহ সাড়া বিশ্বে করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায়। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও সরকার তৎপর হয়ে দেশে সকল অফিস ও দোকানপাট বন্ধ করে দিয়েছে। দেশের অনেক গরীব ও দিনমজুর মানুষ বিপাকে পড়েছে। কারণ তারা দৈনিক আয়ের উপর নির্ভরশীল। তাদের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশের ইসলাম জগতের ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া মাইজভান্ডারী হাবিবিয়া কমিটি ও ট্রাস্ট।
শাহসুফী আলহাজ্ব সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী গত ১৩ই মার্চ থেকে সকল ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়ে দরবার শরীফসহ দেশে ও বিদেশে যত মাইজভান্ডারী মসজিদ, মাজার ও খানকা শরীফ আছে সব জায়গায় লোক সমাগম বন্ধ করার কঠোর নির্দেশ দেন।
১৯ শে মার্চ থেকে গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবীয়া কমিটির সদস্য ও কর্মকর্তাদের নিয়ে তিনি ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের অনেক জেলায় হাজার হাজার গরীব ও দুস্থদের মাঝে হাইজিন কিট (সাবান, স্যাভ্লন, মাস্ক, রুমাল, সেনিটাইজার, গ্লাভস, ভিটামিন সি, সাস্থ্য গাইড, সাস্থ্য কার্ড) ও খাবার (ডাল, চাল, আলু, তেল, লবণ, পেয়াজ বিতরণ চলমান। ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ গোলাম মোগ্নী মাওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপিকা সৈয়দা মাহরুফা বশর, ডিরেক্টর মাশরুফা বশর, মাহমুদুর রহমান, সৈয়দ তৌহিদুল বশর, কমিটির সভাপতি সৈয়দ মাহতাবুল বশরসহ সকল কার্যক্রমে সহযোগীতা করে যাচ্ছেন। মহমারির এই সময়ে সাড়া বিশ্ববাসী, দেশবাসী ও মাইজভান্ডারী ভক্তবৃন্দদের ঘরে বসে বেশি বেশি আল্লাহর ইবাদত করে, কোরআন পাঠ করে, দরুদ শরীফ পড়ে, নফল রোজা রেখে ইস্তেগফার করার জন্য বলেছেন। পাশাপাশি সকল সরকারি নির্দেশাবলী এবং ডাক্তার ও বিশেষজ্ঞদের কথা মেনে চলার কথা ওপর অনেক জোড় দিয়েছেন শাহসুফী আলহাজ্ব সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী।

