নিউজটি শেয়ার করুন

দুইহাজার পিস ইয়াবাসহ যুবক আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ছয় লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল আলীম (২৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় গোপন সংবাদের সূত্রে মডেল থানার এসআই রাশেদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সীতাকুণ্ড পৌরসভা বাসস্ট্যান্ডের সামনে সন্দেহজনক ব্যাক্তিকে তল্লাশী করে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬লক্ষ টাকা। আটক আসামী মোঃ আব্দুল আলীম কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াপাড়া গ্রামের চার নাম্বার ওয়ার্ডের মৃত ফরিদ উদ্দিনের পুত্র।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বনিক বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।