নোয়াখালীতে শিবির ক্যাডারদের হাতে ছাত্রলীগ নেতা রাকিব ও খুলনায় ছাত্রলীগ নেতা রাসেল খুন হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বিক্ষোভ সমাবেশ করেছে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার(৩মার্চ) কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগ নেতা মোরশেদ আলমের সভাপতিত্বে ও মুরাদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জামশেদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা জাবেদ হোসাইন বাদল, গাজী মো ইফতেখার হোসেন ইমু, এমএইচ চৌধুরী জুয়েল, কুয়াইশ কলেজ ছাত্রলীগ নেতা আরিফ, সুমন, সোহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সকলকে জামাত – শিবির এবং দেশ বিরোধী কর্মকান্ডকারীদের বিরুদ্ধে সর্বত্র সজাগ থাকার আহবান জানানো হয়।

