Site icon CPLUSBD.COM

দুই দিন ধরে নিঁখোজ রাউজানের নাতোয়ান বাগিচা এলাকার মোশরাফ, সন্ধান চায় তার মা

সিপ্লাস ডেস্ক: রাউজানের নাতোয়ান বাগিচা এলাকার শমসের নগর বদন চৌধুরী বাড়ি থেকে বের হয়ে এখনও পর্যন্ত ফেরেনি বাক প্রতিবন্ধি কিশোর মোশরাফ হোসেন (১৪)।

তার সন্ধান চেয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরী(সাধারণ ডায়েরী নং ৭৭১, তাং ১৯/০৫/২১)  করেছেন।

সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, গত ১৮ মে সকাল ১০টার দিকে মোশরাফ কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর এখনও সে ঘরে ফিরেনি। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।

বাড়ি থেকে বের হওয়ার সময় মোশরাফ এর পরনে ছিল আকাশি রঙের টি শার্ট, পায়ে দুই ফিতার সেন্ডেল।

মোশরাফের উচ্চতা ৫ফুট ৩ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার। সে বাক প্রতিবন্ধী বলে কথা বলতে পারেনা।

কোন হৃদয়বান ব্যক্তি মোশরাফের খোঁজ পেলে ০১৮১৯৬৩০৯৯১ অথবা ০১৯০৭৭০৬৬৯০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।