নিউজটি শেয়ার করুন

দুবাইতে গ্লোবাল বিজনেস সামিট ৭-৮ জানুয়ারি

আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল বিজনেস সামিট। আগামী ৭ ও ৮ জানুয়ারি এ গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। দুবাইয়ের পাচঁ তারকা হোটেল ক্রাউন প্লাজায় বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ও ওয়ার্লড সিআইপি এসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে এই গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠানের আয়োজন চলছে।

বিশ্বের নানা দেশ থেকে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও সিআইপি ব্যক্তিত্বরা এ গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই ও ওয়ার্ল্ড সিআইপি এসোসিয়েশন মাঠে নেমেছে। আজ ২৬ নভেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে গ্লোবাল বিজনেস সামিট আয়োজকদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও সি আই পি এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসিরের নেতৃত্বে এক প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে।

ব্যবসায়ী প্রতিনিধিদলটি সংবাদ ব্রিফিংয়ে গ্লোবাল বিজনেস সামিট বিস্তারিত তুলে ধরবেন । আমিরাতে ২০২০ এক্সপোকে ঘিরে এই গ্লোবাল বিজনেস সামিট অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই এক্সপো বিশ্বের ব্যবসায়ীক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া সংশ্লিষ্টরা মনে করেন গ্লোবাল বিজনেস সামিট, বিজনেস প্রসারে এবং বাংলাদেশকে ব্যবসায়িক ক্ষেত্রে বহি বিশ্বের সাথে পরিচয় করতে ব্যাপক অবদান রাখবে। তাছাড়া এই সামিটে বাংলাদেশী বিজনেসম্যান বা তাদের ব্যবসায়িক ধারণাগুলো পরস্পর শেয়ার করে বিজনেস প্রসারে উদ্যোগ গ্রহণ করবেন। বিজনেস বিশেষজ্ঞরা মনে করছেন এই সামিটের মাধ্যমে বাংলাদেশের বহিঃবিশ্বে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা পূরণে দ্বার উন্মোচিত হবে ।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল জানান শুধুমাত্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই নয় ,পাশাপাশি ওয়ার্ল্ড সিআইপি এসোসিয়েশন বাংলাদেশ এ আয়োজনে মুখ্য ভূমিকা রাখছে। তাছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধাররা এ আয়োজন নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এবং উপস্থিত থাকবেন।

তিনি বলেন, জানুয়ারি ৭/ ৮ তারিখে অনুষ্ঠিতব্য গ্লোবাল বিজনেস সামিটে বেশ কয়েকজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে। তিনি অারো বলেন গ্লোবাল বিজনেস সামিটের এ আয়োজনকে সামনে রেখে আমরা একটি প্রকাশনা প্রকাশ করার পরিকল্পনা করেছি। আশা করছি এই প্রকাশনায় ওয়ার্ল্ড বিজনেস ম্যাগনেট দের এবং তাদের কোম্পানির ব্যাপক তথ্য-উপাত্ত উপস্থাপিত হবে । যা ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যবসা সম্প্রসারণে কাজে আসবে।

তিনি আরো জানান, এই আয়োজনকে ঘিরে আমাদের যে প্রাথমিক প্রস্তুতি দরকার ছিল তা আমরা সম্পন্ন করেছি। সামনে যে কয়দিন সময় আছে তাতে আমরা বাকি কাজ সম্পাদনের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের বিজনেস সামিট উপহার দিতে পারবো বলে অাশা রাখছি। এই জন্য তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।