নিউজটি শেয়ার করুন

দুবাইতে চট্টগ্রাম প্রবাসী সাহাবু’র আকষ্মিক মৃত্যু, প্রবাসীদের মাঝে শোকের ছায়া

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাউজান সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাউজান হলদিয়া এয়াছিন শাহ পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য দুবাইয়ের তরুন ব্যবসায়ী চট্টগ্রাম রাউজানের অধিবাসী মোহাম্মদ সাহাবুল আলম সাহাবুদ্দিন (৪৩) গতকাল রবিবার দুবাই হাসাপাতালে মৃত্যু বরন করেন।

শরীরের অবস্থা খারাপ হলে গতকাল দুপুরের দিকে তাকে হাসাপাতালে নেয়া হলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্হানীয় সময় বিকাল পাঁচটার দিকে তিনি মুত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে.. রাজিউন) ।

তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গর্জনীয়া নিবাসী মরহুম সিরাজুল হকের ৩য় পুত্র। মোহাম্মদ সাহাবুল আলম ১ ছেলে ও ১ মেয়ের জনক।

সদা হাস্যোজ্জল সাহাবুল আলম বছর খানেক আগে মায়ের মৃত্যুর দাফন, জেয়াফত (মেজবান) শেষে বাড়ী থেকে রিযিকের সন্ধানে দুবাইতে ফিরে এসেছেন।

ডেরা দুবাইতে তাঁর একটা গ্রোসারী সপ ছিল। অত্যন্ত নম্রভদ্র সাহাবুল আলম দেশে থাকতেও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া প্রবাসে নানা সামাজিক কর্মকান্ডেও এগিয়ে থাকতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তাঁর পরিবারসহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে দেশে বিদেশে হৃৎ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনেকেই মারা যাচ্ছেন। আমিরাত প্রবাসীদের মাঝেও এ ধরনের মৃত্যু বেড়ে গেছে। অত্যাধিক পারাবারিক টেনশন এর অন্যতম কারন বলে অভিজ্ঞজন মনে করেন।