Site icon CPLUSBD.COM

দুবাইতে ৩০ জনের অধিক লোকের জমায়েত নিষিদ্ধ

আমিরাত প্রতিনিধি: দুবাইতে ৩০ জনের বেশী লোকের জমায়েত নিষিদ্ধ রয়েছে। এটি পারিবারিক এবং সামাজিক অনুষ্টান হলেও জরিমানার আওতায় পড়তে হবে।

আমিরাতের সংকট ও দুর্যোগ পরিচালনা কমিটির সর্বোচ্চ কমিটি ঘোষণা করেছে এই নির্দেশনা লঙ্ঘনে, অনুষ্টিত অনুষ্টানের পরিচালনার জন্যে পঞ্চাশ হাজার (৫০,০০০) দেরহাম জরিমানা এবং যারা অংশগ্রহণ করবেন তাদের প্রতিজনের জন্য পনের হাজার(১৫,০০০) দেরহাম জরিমানা করা হবে।

শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে এ বৈঠক থেকে আরো জানা যায় যে,এ আইন মেনে(৩০ জনের মধ্যে সিমাবদ্ধ রেখে) যারা অনুষ্টানের আয়োজন করবে তাদেরকেও অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। যেমন প্রতি চার বর্গমিটারে জায়গাতে একজন থাকতে হবে।