সিপ্লাস ডেস্ক: পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বুধবার(১৭মার্চ)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি ভবন (অ্যাডনক)-এ বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের কথা থাকলেও কর্তৃপক্ষ সেটি স্থগিত করেছে।
তড়িঘড়ি করে এই দুটো স্থানে গিয়ে প্রবাসীদের ভিড় না করতে অনুরোধ করেছে দূতাবাস।
২৬ মার্চ এই দুটি স্থানে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হতে পারে।








