আমিরাত প্রতিনিধি: গত শনিবার থেকে ২ সপ্তাহের জন্য দুবাইয়ে ২৪ ঘণ্টার যে নিষেধাজ্ঞা করা হয়েছিল। ২৪ ঘন্টার এ নিষেধাজ্ঞা অমান্য করে যারা গাড়ী নিয়ে বেড়িয়েছে তারা সবাই তাদের গাড়ীতে কেমেরা বা রাডার পড়েছে বলে জানিয়েছেন। তাই সকল’কে এ সময়ে বাইরে বের না হওয়ার নির্দেষ দিয়েছেন আমিরাত সরকার।
গতকাল রবিবার(৫ এপ্রিল)সংকট ও দুর্যোগ পরিচালনার কমিটি ঘোষণা করেছে যে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুমুক্তকরণের সময়কালে বাইরে যাওয়ার প্রয়োজন হলে https://dxbpermit.gov.ae/home ওয়েবসাইটে নিবন্ধন করে অনুমতি নিতে হবে।
এছাড়াও আমিরাতের এসব বিধিনিষেধ সম্পর্কিত এবং সঠিক কোন তথ্য জানতে হলে ২৪ ঘন্টা হটলাইন নাম্বার ৮০০৭৩৭৬৪৮ (800737648) চালু করেছে বলেও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যে খাতগুলি ২৪ ঘন্টা সার্ভিস দিতে পারবে সেগুলো হলোঃ-স্বাস্থ্যসেবা পরিসেবা ,খাদ্য সরবরাহের আউটলেট যেমন সুপারমার্কেট-মুদি দোকান-ফার্মেসি,রেস্তোঁরা শুধুমাত্র ডেলিভারী,গুরুত্বপূর্ণ শিল্পখাত,জল-বিদ্যুৎ খাত, পেট্রোল-গ্যাস স্টেশন,টেলিযোগাযোগ খাত,স্হানীয় গণমাধ্যম সেক্টর,বিমানবন্দর-বিমান সংস্থা-বন্দর-শিপিং,সরকারী-বেসরকারী সুরক্ষা পরিষেবা গুলো,এছাড়াও হটলাইনে যোগাযোগ করে যে কোন তথ্য সম্পর্কে জানার প্রয়োজন হলে ২৪ ঘন্টা হটলাইনে কল দেওয়া যাবে।

