নিউজটি শেয়ার করুন

দুবাই কনস্যুলেটে বঙ্গমাতা এবং শেখ কামালের জন্মবার্ষিকী পালন

আলআইন (ইউএই) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম বার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রমান্য চিত্র প্রদর্শন , পুষ্প মাল্য অর্পণ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। দুবাই বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান দুবাই কনস্যুলেটে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান।