সঞ্জিত কুমার শীল: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় আসা পরিবারবর্গ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে আটকাকৃত অসুস্থ ব্যক্তি, ব্যবসায়ী, অসহায় ও কর্মহীন যারা দেশে যাওয়ার জন্য কষ্ট আছেন তাদের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে বিশেষ একটি ফ্লাইট রাত স্থানীয় সময় ৯ টায় দুবাই থেকে ঢাকা ছেড়ে বাংলাদেশ সময় ভোর চারটায় পৌঁছানোর কথা রয়েছেন।
এই বিশেষ ফ্লাইটটি BG 4108 চার শত একুশ জন যাত্রী নিয়ে ঢাকা পৌঁছার কথা রয়েছে।
বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কনস্যুলেটের মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমিরাতে থাকা বিভিন্ন ব্যবসায়ী এবং অসহায় পরিবারের সদস্যরা। রিপ্লাই দিতে বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা, অসুস্থ এবং যারা বয়স্ক এখানে ভিসা ক্যানসেল করে রয়েছেন অনেকদিন ধরে তাদের জন্য সুযোগ সুবিধা বেশি রেখেছেন। এখানে বিভিন্ন ট্রাভেল এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান আরো বেশ কয়েকটা ফ্লাইট দিলে এখান থেকে আরো অনেক মহিলাসহ বয়স্ক অসহায় লোক যাওয়ার সুযোগ থাকবে। সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আমিরাতের থাকা যারা এখানে অনেক কষ্টের মধ্যে আছেন তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাংলাদেশে নিয়ে যাওয়া। বর্তমানে বিভিন্ন জায়গায় কাজের সংকট দেখা দেওয়ায় এখানে অনেক লোক কষ্টের মধ্যে আছে তাদেরকে যাতে করে সহজ ফাঁদ বিশেষ ফ্লাইটে মাধ্যমে দেশে নিয়ে যাওয়া হয় সেদিকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসীরা।








