দুবাই প্রতিনিধি: দুবাই নাইফ মরিয়াম আব্বাস মোবাইল শপে বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মালেক। করোনা কালীন সময়ের মধ্যেও দেশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছেন আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা।
গত ১৯ শেষ নভেম্বর মোবাইল শপের শুভ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বেলাল, হামিদুল হক, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, মোহাম্মদ ইকবাল,মোহাম্মদ মহিন, সালাউদ্দিন, শহীদুল্লাহ, রানা রুবেল, খোরশেদ আলম রোকন সহ আরো অনেকে।
পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

