Site icon CPLUSBD.COM

দুর্জয় কুমার দাশ মজুমদারের পরলোকগমন

সিপ্লাস ডেস্ক: চাক্তাই লোকনাথ ধামের ভূমিদাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুর্জয় কুমার দাশ মজুমদার (৫৮) গতকাল ৫ আগস্ট ভোর ৬টায় নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ওইদিন দুপুরে নগরীর বলুয়ার দীঘিরপাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী অজয় কৃষ্ণ দাশ মজুমদার প্রয়াতের বড় ভাই।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ, ষোলশহর আদর্শপাড়া সন্তোষী মায়ের মন্দিরের সাধিকা মা কানন দেবী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, কাউন্সিলর হাজী নুরুল হক, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কান্তি দাশ, চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল পালিত, চাক্তাই লোকনাথ ধামের সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, মানবকল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার, সভাপতি শিমুল নন্দী, সাধারণ সম্পাদক অজয় দত্ত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল মজুমদার, মহাসচিব অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম’র সভাপতি শিবু প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, বৈদিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি সুজয় কুমার দাশ, কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রধান পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মজুমদার, সভাপতি দোলন দাশ, সাধারণ সম্পাদক রাজীব দে (শম্ভু), বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।