Site icon CPLUSBD.COM

দুর্দান্ত জার্মানি আর দুই আত্মঘাতী গোলে হারলো পর্তুগাল

সিপ্লাস ডেস্ক: ‘পর্তুগালকে হারাতে আক্রমণভাগকে হতে হবে ধারাল’-কোচের ডাকে সাড়া দিলেন মুলার-হাভার্টজরা। প্রায় পুরোটা সময় জুড়ে আক্রমণাত্মক ফুটবলে ছড়ি ঘোরালো জার্মানি। সঙ্গে মিলল প্রতিপক্ষের ‘উপহার’ দুটি আত্মঘাতী গোল। ঘটনাবহুল ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অসাধারণ এক জয় পেল জার্মানি।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ‘এফ’ গ্রুপের ম্যাচে ৪-২ গোলে শিরোপাধারীদের হারিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। আসরে জার্মানির এটি প্রথম জয়। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে এবার যাত্রা শুরু করেছিল ইওয়াখিম লুভের দল।