বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নুরুল ইসলাম (৩৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গতকাল ১৬ মার্চ মঙ্গলবার রাত অনুমানিক ১০ টা ৩০ মিনিটের দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চাম্বল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম গেইটের সামনে রাস্তায়।
জানা যায়, একদল ডাকাত ব্যবসায়ী নুরুল ইসলামকে ছুরি দিয়ে নিহত করে টাকা পয়সা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় বলে। অন্য দিকে এই ঘটনা নিয়ে পুরো এলাকায় জুড়ে নেমেছে শোকের ছাঁয়া।
নিহত নুরুল ইসলাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তেলিপাড়া গ্রামের হাজী আব্দুর রহমানের পুত্র।
তিনি চাম্বল বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন।
নুরুল ইসলামের দুই পরিবার মিলে মোট পাঁচটি শিশু সন্তান রয়েছে বলে ও জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের চাম্বল বাজারের ডিম ও মুরগির দোকানদার ছিলেন। তিনি সারাদিন বেচাকিনা করে রাতে বাড়িতে যাওয়ার সময় হয়ত একদল ডাকাত টাকা ও মোবাইল ফোনটি চিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করিলে তিনি বাধা দেয়। পরে ডাকাতদল ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলটি এখনো রক্ত মাখা অবস্তায় পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবীর মুটোফোনে জানায়, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।








