নিউজটি শেয়ার করুন

দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কলেজ শিক্ষার্থীর

সিপ্লাস প্রতিবেদক:  হালিশহরে বোনের ভাড়া বাসায় এবং সন্দ্বীপে নিজেদের বাড়িতে দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক কলেজ শিক্ষার্থী।

এ ঘটনায় রবিবার সন্দ্বীপ থানায় দুলাভাই, বোন ও গর্ভপাত ঘটানো নগরীর একটি বেসরকারি হাসপাতালের পরিচালকসহ তিনজনকে আসামি করে মামলা  দায়ের করেছেন এই শিক্ষার্থী। মামলা নম্বর (৮/২৪)

আসামিরা হল: দুলাভাই আতিকুর রহমান প্রকাশ ফরহাদ , বোন  কামরুন্নাহার এবং ‘দুলাভাইয়ের বন্ধু’ গর্ভপাত ঘটানো এভার গ্রীন হেলথ সেন্টারের পরিচালক।

সন্দ্বীপ থানার এসআই সোহেল রানা জানান, জোরপূর্বক কলেজ পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩ ধারায় এই মামলা করা হয়। বোনের সহায়তায় ওই কলেজ শিক্ষার্থীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন দুলাভাই। ধর্ষণের ঘটনা কাউকে বলতে নিষেধ করে ওই কলেজ শিক্ষার্থীকে হুমকিও দেন তিনি। ধর্ষণের এক সময় অন্তঃসত্বা হয়ে পড়লে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার গর্ভপাত ঘটানো হয়।  আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ধর্ষণের শিকার ওই কলেজ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।