Site icon CPLUSBD.COM

দু্বাইয়ের গাউছিয়া কমিটির মাহফিলে আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান জানিয়েছেন চট্রগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি মিক্ষা প্রতিস্টান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয় মাদ্রাসার শায়খূল হাদীস আল্লামা মোহা্ম্মদ সোলায়মান আনচারী।

তিনি গতকাল বুধবার (২৫/১২/২০১৯) গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবীর শাখার উদ্যোগে দুবাইয়ের আবীরের একটি হোটেল হলরুমে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিল ও সংবর্ধনা সভা প্রধান অতিথির বক্তব্য দানকালে এ আহবান জানান।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মাহাবুব আলম ও মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনচারী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মন্জুর কাদের, গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজম খান, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জানে আলম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াসিন, আলহাজ্ব আবদুল কাদের শাহাজালাল হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আলমগীর প্রমুখ।

অনুস্টানে আমিরাতের বিভিন্ন অঞ্জলের গাউছিয়া কমিটির নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। মোহাম্মদ ফারুকের কুরআন তেলোওয়াত ও মোহাম্মদ শফিকুল ইসলামের নাত পরিবেশনের পর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আইয়ুব, মো এরশাদ, মহী উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, যারা মহানবী (সাঃ) ও আওলিয়া কেরামদের ভালবেসেছেন তারা জিরোর থেকে হিরু হয়েছেন। আর যারা তাতের সাখে বেয়াদবি করেছেন দুষমনী করেছেন তারা গোমরাহী হয়েছেন নীচে পড়ে গেছেন। এসব গোমরাহীরাই দুনিয়া ও আখিরাতে যত অশান্তির মূল।

তিনি আমিরাতের বিভিন্ন দিক আলোচনা করে সকলকে আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান জানান। পরে মিলাদ কিয়াম শেষে তেশ, জাতি ও প্রবাসীসহ মুসলিম উম্মার জন্য দোয়া করেন।