নিউজটি শেয়ার করুন

দূর্বার তারুণ্যের ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করলেন জেলা শিক্ষা অফিসার

সিপ্লাস ডেস্ক: নগরীর হালিশহরস্থ গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্যের করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে। এই বুথ থেকে বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নেওয়া যাবে।

বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গাও।

বুথটি খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের শিক্ষা অফিসার এস এম জিয়াউল হায়দার হেনরী ।

বুথ উদ্বোধনকালে এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, দূর্বার তারুণ্য এই যে তারুণ্যে উদ্দীপ্ত হয়ে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করল তারজন্য প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। এ বুথে যে পদ্ধতি আমি দেখলাম তাতে সঠিকভাবে এটি ব্যবহৃত হলে শিক্ষক- শিক্ষার্থীদের কল্যান সাধন হবে তা নিশ্চিতভাবে বলা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ এটি চালানোর ব্যয়ভার গ্রহন করায় তাদেরও ধন্যবাদ দিচ্ছি।

এ সময় সভাপতির সমাপনী বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, দূর্বার তারুণ্য সবসময়ই নতুন কিছু করার চেষ্টায় থাকে। আজও তার ব্যতিক্রম কিছু নয়৷ চট্টগ্রাম থেকে আবিষ্কৃত করোনা প্রতিরোধক বুথ এখন পুরো বাংলাদেশে রোল মডেল। আমাদের কাছে মনে হয়েছে মাস্ক নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানে অতীব জুরুরি একটি বিষয়। সে কাজের সহায়ক হিসেবে আমরা আজ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছি।

করোনা বুথ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসীম উদ্দিন, প্রধান শিক্ষক এম এ মঞ্জুর, মুহাম্মদ আবু আদিল, শেখ আরিফ উল্লাহ চৌধুরী,আখতার হোসেন রাফিদ, মোঃ জিহাদুল ইসলাম, হৃদয় হোসেন মল্লিক, রবিউল হোসান, হযরত আলী মোবারক,কামরুল ইসলাম,রিয়াজুল করিম রিজভী,মারুপ আল হাসান, এ আর তাইমুন, নয়ন শীলসহ প্রমুখ উপস্থিত ছিলেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here