নিউজটি শেয়ার করুন

দূষিত বাতাসের নগরীতে ফের শীর্ষে ঢাকা

সিপ্লাস ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে কল-কারখানা ও যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকার বাতাসের মানের উন্নতি হয়নি। বিশ্বের দূষিত বাতাসের নগরীতে ফের শীর্ষ স্থানে উঠে এসেছে ঢাকা।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গ্রুপ।

ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভারতের দিল্লি উভয়েই ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।