নিউজটি শেয়ার করুন

দেওয়ানহাটে পানের দোকানে ইয়াবা বিক্রি, আটক ১

সিপ্লাস প্রতিবেদক: ডবলমুরিংয়ে দেওয়ানহাট ২ নম্বর লেভেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকল এলাকা থেকে মো. সাজু মিয়া (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) রাতে তাকে আটক করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পানের খিলির ভেতরে করে ইয়াবা বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট ২ নম্বর লেভেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকলের পশ্চিম পাশে সাজুর পানের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বিশেষ কায়দায় পানের খিলির ভেতরে ইয়াবা বিক্রি করে। সে মূলত খুচরা বিক্রেতা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।