সিপ্লাস প্রতিবেদক: নগরীর দেওয়ান হাট পোস্তারপাড় এলাকা থেকে আল আমিন সুমন(২৪) ও মো. শহিদুল ইসলাম সানি(৩১) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি ও ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার(১৮ জুলাই) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সুমন চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। সে এক জায়গায় বেশীদিন থাকেনা। ছিনতাই করে অন্য জায়গায় চলে যায়। এ কারনেই তাকে বেরাইজ্যা সুমন নামে ডাকা হয়।








