নিউজটি শেয়ার করুন

দেওয়ানহাট ব্রিজের নিচে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: ডবলমুরিং থানার দেওয়ানহাট ব্রিজের নিচে অজ্ঞাতনামা (৬০) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় লাশ উদ্ধার করে পুলিশ।

ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার শ্রীমা চাকমা বলেন, ‘‘দেওয়ানহাট ব্রিজের নিচে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।