সিপ্লাস প্রতিবেদক: নগরীর দেওয়ান বাজারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সদ্য পাশ করে বের হওয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) এ ঘটনা ঘটে।
তবে কি কারনে ওই সাবেক ছাত্রী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
নীলম ধর অর্পা (২৫) লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে লোকপ্রশাসন থেকে মাস্টার্স পাশ করে বের হন। বর্তমানে তিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
নীলম ধর অর্পা পরিবারের সঙ্গে নগরের দেওয়ানবাজার এলাকায় জালাল কলোনিতে থাকতেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, গলায় ওড়না প্যাচানোসহ অর্পাকে পরিবার চমেকে নিয়ে আসেন। তার গলায় দাগ রয়েছে।








